পড়ে ছিল ভিড়ে,
দেখেনি কেউ তা ।
পায়ে পায়ে মাড়িয়ে গেছে সবাই,
অক্লান্ত নিষ্ঠুর পেষনে
কেটে গেছে দীর্ঘ দিন,
রাতের অপেক্ষায় ।
অবশেষে এল রাত,
স্বস্তি তবু নেই;
মাঝে মাঝে ছুটে যাওয়া যন্ত্রগুলো
ছড়িয়ে যায় আতঙ্ক ।
ভোর হয়ে আসে
তার সাথে আসে পাতাকুড়ানির দল;
হাতে হাতে পেয়ে যাওয়া একটি ঠিকানা,
ডাস্টবিন ।
চিরকুটে কি লেখা ছিল জানিতে মন চায়। কোন সেই ভাগ্যবতী?
উত্তরমুছুনপাইলামনা বইলাই তো ডাস্টবিনে গেল......;)
উত্তরমুছুন