সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০১১

ভূতমামার রাজনীতি


ভূতমামা বলল এসে
রাজনীতিবিদের বেশে
এ কেমন বিপদ বাবা
সবাই বলে মুখোশ নামা
আমি বলি নামলে ওটা
তরা সব পালাবি ব্যাটা
ওরা বলে জানি জানি
তোমার জানে কেমন পানি
তোমার শুধু কথাই সার
তুমি বড় বেড়েছ বাড়
মোদের নিয়ে ছিনিমিনি
তোমার এবার লাগবে শনি
আর কতদিন মুখোশ পড়ে
থাকবে বসে গদির পরে
খুলবো এবার টেনে ওটা
ভাঙব তোমার গদির পা-টা
এইনা বলে ওরা সবাই
ডাক যে দিল কে যাবি আয়
খেয়ে এমন বেজায় তাড়া
পরাণ বুঝি গেল সারা
পড়ি কি মরি করে
কোনমতে এলাম সরে
পণ করেছি এই দেশেতে
আর যাবনা রাজনীতিতে
সত্যি যারা মুখোশ পড়া
এবার তোরা তাদের তাড়া
আমি বাবা উপর থেকে
যাব শুধু মজা দেখে ।

৪টি মন্তব্য:

  1. ভূত ব্যাডায় ভুল করছে, রাজনীতিবিদদের ঐডা আসলে মুখোশ না, ঐডাই আসল চেহারা। আমরা মুখোশ ভাইবা ভুল আশায় থাকি যে কুনোদিন হয়ত মুখোশটা খুলতে পারব।


    যাইহোক, গুরু চিন্তা করতেছি এহন থাইকা শুধু কমেন্ট করুম, লেহাট্যাহা বাদ, আপনার লেহায় কমেন্ট করিতেও বড় শান্তি। লেহার ভাত তো আপনেরা মাইরা দিছেনই, কমেন্ট করার ভাত না মারলেও অন্তত ধান-চাল কিছু একটা ভিক্ষা দিয়েন এই হতচ্ছাড়ারে

    উত্তরমুছুন
  2. এইডা কি কইলেন ওস্তাদ...আমি আর আপনের লেহার ভাত মারব...তওবা তওবা...আপনে না লেখলে আমি কন্সেপ্ট মারুম কইথেইকা...

    উত্তরমুছুন
  3. সুকুমার সুকুমার ছন্দ। পড়তে ভালো লাগলো।

    উত্তরমুছুন