অপূর্ব অপুর্ব বলে চিৎকার করে উঠল মঞ্জরি,
অপুর্ব আকাশ, অপুর্ব তার রঙ, অপুর্ব জমিন আর তার মাঝে
অপুর্ব সেই মেয়ে, ঠিক যেন আমারই প্রতিচ্ছবি।
হঠাৎ চোখ মেলে দেখে আকাশ, বিছানার পাশে তার রঙ তুলি,
সাদা ক্যানভাস, সবকিছু কেমন জানি প্রচন্ড রকম গোছানো।
কই, কোথাও তো কোন রঙের আঁচড় পর্যন্ত নেই,
তবে কি স্বপ্ন, ছবিটা তবে স্বপ্নই রয়ে গেল।
কতবার স্বপ্ন দেখে জেগে উঠেছে,
কখনও কুয়াশার মাঝে খোলা পায়ের নুপুর,
কখনও নদীর ধারের জল, কখনও আবার ড্রইংরুমের সোফায়,
মঞ্জরি সব জায়গাতেই ছিল, তবু ছবিগুলো আর আঁকা হয়নি,
শুধুই ঘুম ভেঙ্গে গেছে, শুধুই সাদা ক্যানভাস।
ছবিটা আঁকা হয়নি বলে,
মঞ্জরি পাখির সাথে পারলোনা হাসতে,
সাগরে পা ভিজিয়ে হাওয়ার সাথে পারলোনা মিলিয়ে যেতে,
তুলি, রং, পড়ে রইল আগের মতই,
থেকে গেল শুধু সাদা ক্যানভাস।
আকাশের অনেক কাছাকাছি রঙগুলো শুধুই সাদা আর কালো,
শুধুই মেঘ আর বৃষ্টি।