সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০১১

প্রতিচ্ছবি

হেঁটে যাই, চলে যাই সুদূরের পথে
খুঁজে যাই কোন অচেনাকে ।
আলোর মিছিল আছে, 
আরও আছে অন্ধকারের ঘর
তবু সন্ধানে কার ছুটছি অবিরাম ।
আলতো ঘাস, লতা-পাতা,
কনক্রীটের জাল, সব আছে
সবার মাঝে চলে এক অনুসন্ধান,
খুঁজে খুঁজে যাওয়া সবার মাঝে
আমারই প্রতিচ্ছবি ।

২টি মন্তব্য:

  1. সামান্য একটা আয়নার অভাবে এত কিছু ঘইটা গেল টেরও তো পাইলাম না, আমারে আগে কইলেই পারতেন


    আপনার লেখা নিয়া কিছু আর কমুনা ঠিক করছি। এতবার জোশ কইতে বিরক্ত লাগে।

    উত্তরমুছুন
  2. আয়না সামনে নিয়া ঘুরি বইলাই তো সবার মাঝখানে খালি নিজের ছায়া দেখি ওস্তাদ...যাওয়ার জায়গায় পাওয়া লেখলে কি ভাল হইত???

    উত্তরমুছুন