সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০১১

ভাবনা


থাকব আমি থাকবে তুমি
থাকবে সবাই সাথে
থাকবে জগত থাকবে স্মৃতি
চলবে সময় সাথে।

কেমন করে থাকব আমি
কেমন করে থাকবে তুমি
কেমন করে থাকবে সবাই সাথে
কেমন করে থাকবে জগত
কেমন করে থাকবে স্মৃতি
কেমন করে চলবে সময় সাথে।

ভাবছি আমি ভাবছ তুমি
ভাবছে সবাই সাথে
ভাবছেনাতো জগত কিছু
নিচ্ছে শুধুই স্মৃতি পিছু
চাইছেনাতো সময় তবু থামতে।

৩টি মন্তব্য:

  1. আপনার প্যাটের সমস্ত শিরা, উপশিরা আর নাড়ির দৈর্ঘ্যের সমান জোশ হইছে লেখাটা, , , হিহিহিহিহিহিহি

    ভাই, আমার কীবোর্ডটা আপনারে একসময় দিয়া আইমু, ওরে শিখায়ে দিয়েন ক্যাম্নে এমন লিহা যায়

    উত্তরমুছুন