কার অনিমেষ চোখের ধারা
করছে নিঃশেষ পৃথিবীর সব পঙ্কিলতা,
ধুয়ে নিয়ে যায় জমে থাকা অতীতের
কত কত অভিলাষ,
ঝরে যাওয়া পাতার স্রোতে
ভেসে যায় একান্ত আপনার
শেষ কোন অনুযোগ ।
ভালবাসার শেষ কোন কথা
লেখা থাকে, ভেসে যায়,
শুধু আপনার বেগে,
বর্ষার অবিরাম জলের ধারায়
খোঁজে নতুন কোন ঠিকানা
নতুন কোন পথে ভাসবে আবার
অজানার নেশায় ।
যে পাতা থেকে যায় নিরাপদে,
বেঁচে যাওয়ার আনন্দে মিশে থাকে
অদৃশ্য বিষাদের সুর, অবিরাম স্বাধীনতার আক্ষেপ ।
মুক্তির অবিরাম স্বাদ, সে শুধু অজানায় ।
তবু বৃষ্টির অবিরাম স্রোত
কখনো থামে, কখনো আসে আবার,
কারো কথা চলে যায়, কারো আসে নতুন অনুযোগ,
বিদ্যুৎ চমকের মাঝে থাকে সে,
দিয়ে যায়, নতুন জীবনের আভাস ।
অবিরাম স্বাধীনতার আক্ষেপ লইয়া আপনি এহন প্রেম করিতে চান? মিয়া, ফাইজলামি পাইছেন নাকি?
উত্তরমুছুনভাবিতেছি, রচনা লেখার বয়সকাল পার হইয়া গেছে, নাইলে আপনার কবিতা থেকে উদ্ধৃতি দিতাম। তাইলে হয়ত আর আমার বাংলার নম্বর মহা অপুষ্টিতে ভুগত না।
গুরু...আমার বাংলার নম্বরও অপুষ্টিতে ভুগতো...তাই আমার কবিতা থেকে উদ্ধৃতি দিলে মনে হয় আপনার বাংলা পরীক্কায় আর পাস নম্বর আসতোনা...
উত্তরমুছুনআর প্রেমের কথা বললে বলতে হয়...মানুষ খাঁচা ভালবাসে...
উত্তরমুছুন