বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪

এইতো আছি

এইতো আছি, এতেই আছি।
কেমন আছি?
এইতো আছি।
বেঁচেই আছি, এতেই আছি,
তেতেই আছি, যাতেই আছি।
সবাই আছে, যেমন আছে,
আমি আছি, তেমন আছি
এইতো আছি।
রঙ্গিন সাদা, গল্প ফাঁদা
রৌদ্র-গরম বৃষ্টি কাদা,
আমার কথা তোমার কথা
শুনছি তবু, ভুলছি সদা।
খারাপ ভালোয় সাদায় কালোয়
কেমন আছি?
এইতো আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন