চোখ কচলানো সকালে
প্রতিদিন জানালাটাকে দেখি।
কখনও আলো, কখনও বৃষ্টি,
কখনও বা কুয়াশায় আবছা।
জানালার বাইরেই গাছেদের আধিভৌতিক কঙ্কালের মেলা,
শীতের অভিশাপে গাছে গাছে দুর্ভিক্ষ।
শীত যায়, বসন্ত আসে,
প্রতিদিন নতুন প্রাণের হাসিতে মুখর হয়ে ওঠে আমার জানালা।
শুধু একটা গাছ,
তার চারপাশে বেড়ে ওঠে ঘাসের কার্পেট, সবুজের আস্তরণ।
তার গায়ে গায়ে বেড়ে ওঠে লতানো পরগাছার জামা,
দিন যায় দিন আসে, রাতে যখন সব নিশ্চুপ,
শুনি নতুনের ফিসফিস হাসির শব্দ, জানালায় শব্দ,
শুধু একটা গাছ, তার কঙ্কালসার শরীরে বেড়ে চলে রঙের বাহার,
বাহারি ফুল আসে, বেগুনী, নীল, লালচে সবুজ, আরও কত।
তবু প্রতিদিন দেখি তার ডালে ডালে শূন্যতা,
শূন্য ডালে তার নতুনের হাহাকার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন