কাঠকয়লায় কার্বন থাকে, অনেক আগুন ধরে তাতে
আচ্ছা মানুষেও তো আগুন ধরে,
পার্থক্যটা তাহলে কোথায়?
আমার দেশে বন জংগল কেটে মানুষ থাকা শুরু করেছে অনেক আগে,
এখন কাঠকয়লার বড়ই অভাব।
গ্যাসের, ডিজেলের যুগে রান্না করতে আর প্রয়োজন হয়না কয়লার,
তবু কাঠকয়লায় রান্নার মজা অন্য কিছুতে কোথায়।
দেশে আবার তাই পুরানো চুলার আমদানি বাড়তি,
আবার সেই কার্বন পোড়ার সুঘ্রান,
অনেক কাঠকয়লা লাগবে তাতে,
পঞ্চান্ন হাজার বর্গমাইলের চুলা,
তাতে রান্না হবে গণতন্ত্র, স্বাধীনতা, স্বাধিকারের স্যুপ।
তাতে চুমুক দিয়ে রাজদরবারের লোকজন বলবে,
আহ কি সুস্বাদুই না হয়েছে।
তুই আসলেই ভাল লেখিস দোস্ত...
উত্তরমুছুনলজ্জা দিলি... :p
উত্তরমুছুন