বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১১

অপূর্ণতার বিলাসিতা

সাদা কাগজ ও একটি কলম,
লিখছি, কাটছি আবার লিখছি
শব্দের পর শব্দ আসছে
কিন্তু, কোথায় যেন একটা কি নেই।
অর্থের অনর্থের চিন্তা করে করে মিলছেনা কিছুই,
শব্দের সাথে শব্দ, বাক্যের সাথে বাক্য জোড়া দিয়ে
কিছু একটা করার প্রয়াস বার বার হারাচ্ছে তার ছন্দ।
ওরা অভিমান করে
দূরে সরে আছে একে অপরের থেকে
সেই আনন্দে ওরা মুখ টিপে হাসছে ,
নিস্ফল চেষ্টাগুলো তাড়িয়ে বেড়াচ্ছে
ছুটছি কি এক তাগিদে।
তা কি মেলানোর প্রয়াস নাকি ব্যর্থতার ভয়?
শব্দ, বাক্য, ছন্দগুলো হয়ত আছে
নিজেদের মতোই একে অপরের সাথে,
ছুটছি কেবল আমিই
অপূর্ণতার বিলাসিতায়।

৩টি মন্তব্য:

  1. পূর্ণতা বলে আসলে কিছু নেই।

    যাইহোক, আপনের কাটাকাটি বা ড্রাফটগুলো আমারে পাঠায় দিয়েন, আমার লেখা বলে চালায় দিমু।

    উত্তরমুছুন
  2. আধুনিক কবিতা মানেই শব্দের খেলা। অর্থ অনর্থ নিয়ে বাড়াবাড়ি করার কোন অর্থই নেই।

    উত্তরমুছুন
  3. হুমম......আমার তো লিখতে লিখতে হয়ে যায়......অর্থ অনর্থ চিন্তা করি না......

    উত্তরমুছুন