অনেকটা ভার বয়ে নিতে হবে তোমাকে
হাঁটতে হবে অনেকটা পথ,
বৃত্তাকারে পাড়ি দিতে হবে অনেকটা সময়,
সূর্য ঘুরে যায় দিনকে ঘিরে
অবিরাম, বৈচিত্র্যহীন।
হয়ত ভালোবাসায় অভিকর্ষের টান বেশি,
মাটির কাছাকাছি নিয়ে যায় অবলীলায়।
তারচেয়ে থাক, এ ভার নাহয়
আমিই বয়ে গেলাম অনন্তকাল,
ভারে ভারে ন্যূয়ে গেলাম
মাটির আরও কাছাকাছি।
মাটির আরও কাছাকাছি হওয়া মানে কি আরো বেশি ভালবাসা?
উত্তরমুছুনকি জানি...... হইলেও হইতে পারে...... তখন যে কি মনে কইরা লেখসিলাম ভুইলা গেসি......
উত্তরমুছুন