শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২

বিজন বনে


তোমায় আমায় বিজন বনে দেখা,
অনেক মানুষ, তবু অসীম একা ।
কেউবা হাঁটে, কেউবা চড়ে গাড়ি,
আমার শুধু মেঘের উপর বাড়ি ।

তোমায় আমায় বিজন বনে আড়ি,
আমার শুধু মেঘের নিচে বাড়ি ।
কেউবা হাঁটে কেউবা চড়ে রথে,
আমি চলি বিজন পথে পথে ।

জানো নাকি, আমার আঙ্গিনায়,
হাওয়া আসে হাওয়া চলে যায় ।
রাতের আঁধার, খোলা জানালায়,
ঐ যে সুদূর, ঐ যে নীলিমায় ।

তুমি আমি বিজন বনে একা,
ঐ যে আঁধার, ঐ যে আলোর রেখা ।

1 টি মন্তব্য:

  1. ছোটগল্পের মতো ছোটপদ্য... এবং একই সাথে ভাবে অনবদ্য...গুরুরে বিজন বনের কৃষ্ণচূড়ার শুভেচ্ছা... :D

    উত্তরমুছুন