বুধবার, ৫ জানুয়ারি, ২০১১

অনুভূতির গভী্রতা

বাস নাম্বার ছত্রিশ,
আজিমপুর থেকে উঠে 
বেছে নিলাম পছন্দের সিট।
একে একে যাত্রীরা উঠছে,
তার মাঝে হঠাৎ দৃষ্টির নিবন্ধন,
সৃষ্টিকর্তার দেয়া সহজাত অভ্যাসে নিয়ন্ত্রিত হতে লাগল চোখগুলো
ফিরিয়ে নিলাম দৃষ্টি
দেখতে লাগলাম ঢাকার বিকেল,
শেষ বিকেলের আকাশে মেঘ,
যেন এখনি ডুকরে উঠবে পুরো প্রকৃতি
হয়ত এই সময়টায় অনুভূতি ঠেকে গভীরতার অতলে।
হঠাৎ সামান্য কোলাহল
ফিরে দেখি এক বৃদ্ধ
গায়ের ছেড়া সার্টে ঝরে পড়ছে সাহায্যের আবেদন।
ঘর ফিরতি বিরক্ত জনতা 
বিধিয়ে যাচ্ছে শব্দের শেল,
"নামায় দাও ওরে, এইগুলা সব ভন্ডামি"
বৃদ্ধের চোখ ছুঁয়ে গেল তার শার্টের কোন
হয়ত ছুয়ে গেল সবার মনকেও।
"চাচা নেন",
হাতে হাতে শোধ হয়ে গেল কিছু মনুষ্যত্বের ঋণ।
নেমে গেল সে, নিস্তব্ধ কিছুক্ষন
শুধু গাড়ির বিকট হর্ন আর রাস্তার কোলাহল;
হয়ত অনুভুতির গভীরতায় সবাই খুঁজছে
হারিয়ে যাওয়া কোন এক অনুভূতি।

২টি মন্তব্য:

  1. উদ্ধৃতিঃ-
    "হাতে হাতে শোধ হয়ে গেল কিছু মনুষ্যত্বের ঋণ।"
    "হয়ত অনুভুতির গভীরতায় সবাই খুঁজছে
    হারিয়ে যাওয়া কোন এক অনুভূতি।"

    আর কিছু বলার নেই;

    sense of silence

    উত্তরমুছুন